ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে তুলে নেওয়ার পর দিন ভিডিও বার্তা দিলেন সেই নববধূ রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে গ্যাসের সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার: শামা ওবায়েদ রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অধিনায়ক মেসির বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বকাপজয়ী সতীর্থরা অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’

যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের ড্রোন হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।  বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি প্রচারিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বুধবার বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলের সামরিক ও বেসামরিক এলাকায় যুক্তরাষ্ট্রেরশত্রুতাপূর্ণ আগ্রাসনএবং যুদ্ধবিরতি চুক্তির ১৪টি ধারা লঙ্ঘনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, অপরাধী আমেরিকা যদি বারবার প্রকাশ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে, তাহলে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিই ইরানের সেনাবাহিনীর ড্রোন হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।  বার্তা সংস্থা তাসনিম জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইনের সালমান বন্দর, সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলি আলসালেম বিমানঘাঁটি। অন্যদিকে, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। একই সময়ে বাহরাইনজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের সর্বশেষ হামলার জবাবে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলারতাৎক্ষণিক প্রতিক্রিয়াহিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। সূত্র: আনাদলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

আপডেট সময় ০২:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬