ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে জ্বালানির দাম বাড়িয়ে সাশ্রয়, পে স্কেলে ৪৪ হাজার কোটি বরাদ্দ নিয়ে নাহিদের প্রশ্ন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

‘মবতন্ত্র’ মেনে নেওয়াই সরকারের প্রধান ব্যর্থতা: গোলাম মাওলা রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

প্রবীণ রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান সরকার যে সব ব্যর্থতা ও কলঙ্কের মুখোমুখি হয়েছে, তার মূলে রয়েছে ‘মবতন্ত্র’কে অনুমোদন দেওয়া। তাঁর মতে, টানা দশ মাস দেশজুড়ে ব্যবসা-বাণিজ্য, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা—সবখানেই এই মবের নিয়ন্ত্রণ বিস্তার পেয়েছে।

রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় রনি বলেন, মবসন্ত্রাসীরা মানুষকে নির্বিচারে টার্গেট করেছে। হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ থেকে শুরু করে মসজিদ, মন্দির, গির্জা, এমনকি ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান পর্যন্ত। তাঁর ভাষায়, টেলিভিশন স্টেশনে তাণ্ডব চালিয়ে “কিবোর্ড থেকে বদনা—কিছুই ছাড়েনি”। করপোরেট অফিসে ঢুকে সিন্দুক ভেঙে টাকা ও চেকবই লুট, মালিকদের জিম্মি করে কোটি কোটি টাকা আদায়ের ঘটনাও তুলে ধরেন তিনি।

রনি অভিযোগ করেন, যেখানে মারধরের দরকার হয়েছে সেখানেই মারধর, ধর্ষণের সুযোগ পেলেই ধর্ষণ করেছে সন্ত্রাসীরা। “এ এক অদ্ভুত বিশৃঙ্খলা,” মন্তব্য করেন তিনি। আরও বলেন, গ্রামাঞ্চলে চুরিচামারি বেড়ে যাওয়ার মাত্রাই প্রমাণ করে দেশে ‘জনযুদ্ধ’ বা গণবিপ্লবের পরিস্থিতি তৈরি হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে

‘মবতন্ত্র’ মেনে নেওয়াই সরকারের প্রধান ব্যর্থতা: গোলাম মাওলা রনি

আপডেট সময় ১২:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫