ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী সন্তানদের কাছে ফিরতে চান ভারত থেকে পুশইনের শিকার শাহিদা শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে: আসিফ মাহমুদ ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি হাসিনার পালানো নিয়ে নতুন করে মিলল চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল

রাজনীতি টেকাতে নাকি তাদের জামায়াতের কোলে উঠতে হয়েছে: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সংসদীয় রাজনীতিতে টিকে থাকতে জামায়াতে ইসলামীর ওপর নির্ভর করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, ক্ষমতায় থাকার সময় জুলাই আন্দোলনে নিহতদের বিচার ও খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে এনসিপির নেতারা কার্যকর ভূমিকা রাখেননি। তিনি মাতুয়াইলের শহীদদের প্রসঙ্গ টেনে দাবি করেন, সেখানে এক শহীদ পরিবারের সদস্য আন্দোলনের নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তিনি আরও লেখেন, ‘জুলাই বিক্রেতারা জনগণকে বোকা মনে করে। তারা একবারও ভাবেনি, জনগণ কেন তাদের প্রত্যাখ্যান করল। তারা যদি এতই জনপ্রিয় হতো, তাহলে নেপালের তরুণদের মতো নিজেরাই ক্ষমতায় যেতে পারত। কিন্তু ক্ষমতা তো দূরের কথা, সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতেই নাকি জামায়াতের কোলে উঠতে হচ্ছে।’

নাহিদ ইসলামের পূর্বের বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, একসময় তিনি জামায়াতের সঙ্গে জোট না করার কথা বললেও এখন জামায়াতের নেতৃত্বকে মেনে নিয়েছেন।

পোস্টের শেষদিকে তিনি এনসিপির নেতাদের উদ্দেশে লেখেন, ‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না। আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায়নি। অহংকার ও মানুষকে অবমূল্যায়নের খেসারত আপনাদের দিতেই হবে।’

তবে রাশেদ খানের এই মন্তব্যের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

রাজনীতি টেকাতে নাকি তাদের জামায়াতের কোলে উঠতে হয়েছে: রাশেদ খান

আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬