ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের জন্য যুদ্ধ ও দুর্ঘটনাকে দায়ী করলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ‘২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার’

১০ জনের দলে যৌন হয়রানি—এনসিপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানার তীর্যক মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৮৫৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “১০ জন নেতার একটা দল, সেখানেও যৌন হয়রানি থেকে রেহাই পায় না দলের নেত্রী, নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকেই।”

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব এর প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি খারাপ—এই কথা আমরা অনেক শুনি। এনসিপির মুখেই শুনি—বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে, চাঁদাবাজি করে, নির্বাচনে কারচুপির চেষ্টা করে। এসব কথার তালিকা সবার জানা।”

তিনি আরও বলেন, “কিন্তু যারা বিএনপিকে ঘায়েল করতে গিয়ে নিজেদের মধ্যেই এমন অভিযোগে জড়ায়, তাদের অবস্থান ও নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে।”

বক্তব্যে তিনি বিএনপির বিরুদ্ধে প্রচার চালানোর প্রবণতা ও নবগঠিত দলগুলোর নিজেদের অভ্যন্তরীণ সংকটকে সামনে টেনে এনে রাজনৈতিক দ্বিচারিতার চিত্র তুলে ধরেন।

এ বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ জনের দলে যৌন হয়রানি—এনসিপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানার তীর্যক মন্তব্য

আপডেট সময় ০৯:২৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫