ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের জন্য যুদ্ধ ও দুর্ঘটনাকে দায়ী করলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ‘২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার’

বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকাতে পারবে না’—বগুড়ায় হুঁশিয়ারি আখতার হোসেনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

“বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না”—এমন জোরালো ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় এ বক্তব্য দেন তিনি।

আখতার হোসেন বলেন, “ব-তে বগুড়া, ব-তে বাংলাদেশ। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। বগুড়ার মানুষ ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। ঘরে থাকতে পারেনি, ক্ষেতখামারে রাত কাটাতে হয়েছে। কিন্তু তারা মাথা নত করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ পেয়েছি, তা আর কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদীর হাতে ছেড়ে দেব না।”

তিনি বলেন, বগুড়ায় এনসিপির রাজনীতি করা সহজ নয়—এখানে বাধা, ভয়, হুমকি-ধামকি চলে নিয়মিত। “তবুও এই এলাকার মানুষ সাহস করে, প্রতিবাদ করে, এবং সংস্কারের দাবিতে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে। এনসিপির নেতাকর্মীরা, বিশেষ করে বগুড়ার সাহসী জনগণ প্রমাণ করেছে—আগামী বাংলাদেশের রাজনীতিতে এনসিপিকে কেউ রুখতে পারবে না।”

আখতার হোসেন আরও বলেন, “বাংলাদেশের রাজপথ ও সংসদ দখলে থাকবে এনসিপির। আর সেই রাজনীতির নেতৃত্ব দেবে বগুড়ার মানুষ। তাদের হাত ধরেই রাজনৈতিক পরিবর্তন আসবে।”

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে তীব্র অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা—গুম, খুন, নির্যাতন চালিয়েছে। তারা মানবতাবিরোধী অপরাধ করেছে। আমরা তাদের বিচারের দাবি জানাই। যারা তাদের আবার রাজনীতিতে পুনর্বাসন করতে চাইবে, তাদের বিরুদ্ধে বগুড়াবাসী প্রতিরোধ গড়ে তুলবে।”

পথসভায় তিনি স্পষ্ট করে বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো ব্যবস্থাকে ভাঙতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরবে না। ক্ষমতার ভারসাম্যের নতুন কাঠামো গড়তে হবে।”

সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সাকিব মাহাদী ভাই সারাজীবন বগুড়ার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরা তার নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। আপনারা কি তার পাশে থাকবেন?”

এ সময় সমবেত জনতা “ইনশাআল্লাহ” বলে সাড়া দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকাতে পারবে না’—বগুড়ায় হুঁশিয়ারি আখতার হোসেনের

আপডেট সময় ১১:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫