ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা

পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

এবার উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

নিহত দুই সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে। দুজন সেনা হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা দুজনই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো।নেতজাহ ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এ অভিযানের লক্ষ্য হলো, এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা

পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় ১১:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫