ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’ ‘ড. ইউনূসের ৩ ফাঁদে দেশ ধ্বংস, ২ লাখ কোটি টাকা লুট’: তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ছিনতাইকালে নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক নেপালে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, আরও থাকার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে যু’দ্ধ ভুলে নতুন সম্পর্ক গড়তে চায় আফগানিস্তান রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ ১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট

নেপালে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, আরও থাকার আশঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার নেপালের বিদুরে একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের আশঙ্কা, বাড়িটিতে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে। গত বুধবার (২৬ আগস্ট) আকস্মিক বন্যার সময় বাড়িটির ভেতরে আটকা পড়েন এসব মানুষ। পরে বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

সোমবার (৩১ আগস্ট) বাড়িটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি জানান, মঙ্গলবার ওই বাড়িতে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। তার ধারণা, সেখানে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

স্থানীয় পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একটি শিশুর। বাকি ২৩ জনই প্রাপ্তবয়স্ক। উদ্ধার করা মরদেহের মধ্যে ছয়টি হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। অন্য মরদেহগুলো আপাতত শহরেই রাখা হয়েছে। সেগুলোও পরে কাঠমান্ডুতে নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একটি বাড়ি থেকেই এতগুলো মরদেহ উদ্ধারের পর আশপাশের অন্যান্য বাড়িতেও মরদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ওই এলাকায় আরও উদ্ধার অভিযান চালানো হবে। গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গেছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান

নেপালে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, আরও থাকার আশঙ্কা

আপডেট সময় ০৯:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬