ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অধিনায়ক মেসির বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বকাপজয়ী সতীর্থরা অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’ ‘ড. ইউনূসের ৩ ফাঁদে দেশ ধ্বংস, ২ লাখ কোটি টাকা লুট’: তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ছিনতাইকালে নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক নেপালে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, আরও থাকার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে যু’দ্ধ ভুলে নতুন সম্পর্ক গড়তে চায় আফগানিস্তান

ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেতাওহীদের জনতা একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ইফতেখার অনিক ও জুনায়েদসহ অভিযুক্তদের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে মূল বক্তব্য ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন মুফতি আবুল হাসানাত ফরিদী।

তিনি বলেন, মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কটূক্তি, অবমাননা এবং ইসলামকে হেয়প্রতিপন্ন করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনায় ধর্মীয় অনভূতিতে আঘাতের পাশাপাশি সামাজিক শান্তি ও সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৬ আগস্ট ইকুরিয়া সরদারপাড়ার আলমের ছেলে ইফতেখার অনিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ২৮ আগস্ট জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ হয়। পরে ওই রাতেই জুনায়েদ নামে আরও একজনের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে।

সংগঠনটির নেতারা জানান, এসব অভিযোগের পর পুলিশ ইফতেখার অনিক ও জুনায়েদকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, আল্লাহ ও রাসূলুল্লাহ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ইসলাম অবমাননার অভিযোগে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধ আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তিতে উপযুক্ত বিশেষ বিচারব্যবস্থা গ্রহণ এবং কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ

ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’

আপডেট সময় ০৯:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬