ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট বিদ্যুৎ সংকট: ‘১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, এলেও ২০ মিনিটের বেশি থাকে না’ আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা ধারের টাকা ফেরত না দেওয়ায় আওয়ামী লীগ নেত্রীর ৬ মাসের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুরানো হলো পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লিওনেল মেসি

আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন আছিয়ার মা আয়েশা খাতুন। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার হাইকোর্টের রায় ঘোষণার পর মাগুরায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আছিয়ার মা বলেন, “আমি চাই, এই রায়ের কার্যকারিতা দ্রুত হোক। আমি নিজের কানে শুনতে চাই, নিজের চোখে দেখতে চাই। তাহলেই আমি আরও আশ্বস্ত হবো এবং শান্তি পাবো। আছিয়াও শান্তি পাবে।”

তিনি বলেন, তার মেয়ের সঙ্গে যে নির্মম ঘটনা ঘটেছে, তা যেন আর কোনো শিশুর জীবনে না ঘটে। কোনো মা-বাবাকে যেন তার সন্তানের এমন পরিণতি দেখতে না হয়।আছিয়ার মা আরও বলেন, “আছিয়ার মতো আর কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়। কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। আমি চাই, আমার মেয়ের মতো আর কোনো শিশু যেন এভাবে মারা না যায়।”

মেয়েকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি আছিয়ার মা। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকায় কিছুটা স্বস্তি পেলেও রায় কার্যকর না হওয়া পর্যন্ত পুরোপুরি শান্তি পাচ্ছেন না বলে জানান তিনি।

সরকারের প্রতি পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে আছিয়ার মা বলেন, “সরকারের কাছে আমার একটাই আবদার আমার পরিবার ও সন্তানদের দিকে যেন খেয়াল রাখা হয়। আমার মেয়েকে তো আর ফিরে পাবো না। কিন্তু আমার অন্য সন্তানদের যেন নিরাপদে রাখতে পারি, সেই সহযোগিতা চাই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা

আপডেট সময় ১১:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬