ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না পাকিস্তানের হাতে আটক হওয়া সেই ভারতীয় পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় আমরা সবাই বাংলাদেশী: প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ‘রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না’ মাকে মারধরের ঘটনায় ছেলের ৬ মাসের জেল, ১০০ টাকা জরিমানা বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সশস্ত্র বাহিনীতে এখন পর্যন্ত ২২৭ জন ভারতীয় নাগরিক যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারত। আর রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন ১৩৯ জন।

সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিরগিজস্তান সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।

বিক্রম মিশ্রী জানান, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়দের বিষয়ে মস্কোর সঙ্গে বিভিন্ন পর্যায়ে একাধিকবার আলোচনা করেছে নয়াদিল্লি।

সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি বলেন, ২২৭ জন ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার তথ্য রয়েছে। এর মধ্যে ১৩৯ জনকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, রুশ সেনাবাহিনীতে এখনও যারা রয়েছেন, তাদের দ্রুত অব্যাহতি দিয়ে দেশে ফিরিয়ে আনতে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। অবশিষ্ট ভারতীয় নাগরিকদের মুক্তি এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

নয়াদিল্লি জানিয়েছে, রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনাই এখন ভারতের প্রধান লক্ষ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত

আপডেট সময় ১২:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬