ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: কুমিল্লায় নাহিদ ইসলাম জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: শামা ওবায়েদ গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে: কুমিল্লায় ডা. শফিকুর রহমান শিবিরকে ভালো বলেছি, তাই আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষিকা মোনামি সংযোগ নেই-মিটারও নেই, আবেদন করায় বিদ্যুত বিল এল ৬৯২ টাকা! আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না: জামায়াতে আমির সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক

মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মাদরাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, ব্যতিক্রম ছাড়া মাদরাসার শিক্ষার্থীদের ধূমপান করতেও দেখা যায় না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাদরাসার শিক্ষার্থীরা ইয়াবা, গাঁজা বা অন্য কোনো মাদক সেবন করে—এমন অভিযোগ করার সুযোগ নেই। এমনকি খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া তাদের ঠোঁটে সিগারেটও দেখা যায় না।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই ১১ দলকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

জামায়াত আমির বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই সমানভাবে সক্রিয় থাকবে।

এ সময় দেশের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নেও সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: কুমিল্লায় নাহিদ ইসলাম

মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির

আপডেট সময় ১১:৩৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬