ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নায়ক হতে পারতো, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম ইরানের খার্গ দ্বীপে আবার মার্কিন হামলা জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে: রাশেদ খাঁন গভীর রাতে নৌ পুলিশ কর্মকর্তার মাতলামি, ভিডিও ভাইরাল গালি দিয়ে সিফাত কারগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার  ১৭ বছরে দেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে: ত্রাণমন্ত্রী নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি এখন থেকে মদিনার সব মসজিদে নারীদের জন্য থাকবে নামাজের স্থান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম

নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদ পরিচালনা কমিটি জানায়, ভোরে এক নারী দানবাক্সে টাকা দিতে এসে সেটির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে মসজিদে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়।

ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই ব্যক্তি মাথা ও মুখ কাপড় দিয়ে ঢেকে মসজিদের ভেতরে প্রবেশ করে। পরে দানবাক্সের তালা ভেঙে টাকা বের করে ব্যাগে ভরে ভোর ৪টা ৫ মিনিটের দিকে তারা চলে যায়। তবে মুখ ঢাকা থাকায় ফুটেজ দেখে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন জানান, প্রায় এক বছর তিন মাস ধরে দানবাক্সটি খোলা হয়নি। এর আগে তিন মাস পর দানবাক্স খুলে প্রায় ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এবার কত টাকা চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, চোরদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নায়ক হতে পারতো, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

আপডেট সময় ০৩:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬