ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

এবার ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম। মঙ্গলবার (৮ সেপ্টম্বর) বাঁধনের ওপর হামলায় জড়িতদের কঠোর সমালোচনা করে ফেসবুকে দেয়া এক পোস্টে সার্জিস আলম বলেন, আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন। 

বাঁধনকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, যারা আপনাকে আক্রমণ করেছে তাদেরকে আপনিবাঙালি ভাইহিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেয়া একেকটা নরপশু। খুনি হাসিনা যদি ওই চৌদ্দশ মানুষের মতো তাদের সন্তানদের ভাইদের খুন করত তারপরও তারা খুনি হাসিনার দালালি করত, পা চাটত।  হামলাকারীদের ইঙ্গিত তরে তিনি আরও লেখেন, এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পঁচে গিয়েছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না। 

বাঁধননকে সান্ত্বনা দিয়ে সারজিস লেখেন, এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কী প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে। এর আগে, ইতালির মেস্ট্রেতে একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন। বাঁধন জানান, তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডি ক্লিপও প্রকাশ করেছেন বাঁধন, ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে। কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন বলে দাবি বাঁধনের। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।

বাঁধনের দাবি, হামলাকারীরা তাকেজয় বাংলা, জয় বঙ্গবন্ধুস্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালও করা হয় বলে জানান তিনি। হামলাকারীরা তাকেজুলাইযোদ্ধাআখ্যা দিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করেন বাঁধন। ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।

বাঁধন বলেন, আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারাবিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়ে বাঁধন বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনার তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।উল্লেখ্য, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিতদ্য ডিফিকাল্ট ব্রাইডসিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস

আপডেট সময় ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬