ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন শেখ সেলিমের ‘নেতৃত্ব’ ইস্যুতে আওয়ামী লীগে তৈরি হচ্ছে বিরোধ? চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারালো ময়মনসিংহের মামুন সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আব্দুল্লাহ কোটা ইস্যুতে হাসিনা দিল্লি, ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে: সরকারকে নাহিদ ইসলাম জর্ডানে ইরানের হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

একটুর জন্য রাশিয়ার ড্রোন হামলা থেকে রক্ষা পেল জেলেনস্কির বিমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান মলদোভা থেকে উড্ডয়নের সময় একটুর জন্য একটি ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছে। বুধবার (৯ সেপ্টেমর) নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

পরবর্তী সময়ে মলদোভা সরকারের একজন মুখপাত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিমান উড্ডয়নের আগে এই ঘটনা ঘটে এবং এতে একটি রুশ ড্রোন জড়িত ছিল। তিনি আরও জানান, ড্রোন সতর্কতার কারণে আকাশসীমা বন্ধ থাকায় বিমানটি বিলম্বে রওনা হয় এবং ড্রোনটি মলদোভান ভূখণ্ডে ভেঙে পড়ার পর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

ওসলো সফরকালে জেলেনস্কি নরওয়ের প্রধানমন্ত্রী স্তোরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার পাশাপাশি প্রতিরক্ষা খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। ইউরোপীয় অ্যান্টিব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাফ্রেয়াজোরদার এবং যৌথভাবে বাস্তবায়নের বিষয়ে তারা আলোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি উল্লেখ করেন, ইউরোপের আকাশ সুরক্ষা দেওয়া সবার যৌথ দায়িত্ব এবং এই প্রকল্পের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রথম ব্যবহারিক ফল পাওয়ার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন। এই ঘটনার দিনই ইউক্রেনীয় আঞ্চলিক কর্মকর্তারা জানান, ইউক্রেনমলদোভা সীমান্ত এবং দক্ষিণপূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন

একটুর জন্য রাশিয়ার ড্রোন হামলা থেকে রক্ষা পেল জেলেনস্কির বিমান

আপডেট সময় ০৯:২৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬