ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন শেখ সেলিমের ‘নেতৃত্ব’ ইস্যুতে আওয়ামী লীগে তৈরি হচ্ছে বিরোধ? চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারালো ময়মনসিংহের মামুন সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আব্দুল্লাহ কোটা ইস্যুতে হাসিনা দিল্লি, ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে: সরকারকে নাহিদ ইসলাম জর্ডানে ইরানের হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

জর্ডানে ইরানের হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে সম্প্রতি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় প্রায় আটটি এফ১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া এ১০ থান্ডারবোল্ট বিমানের একটি ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় হওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে সরাসরি জানেনএমন কয়েকটি সূত্রের বরাত দিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে তারা। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় প্রায় আটটি এফ১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে সেগুলো আবার ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। তবেওয়ারথগনামে পরিচিত একটি এ১০ থান্ডারবোল্ট সামরিক বিমান ইরানের ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে একটি ডানা হারিয়েছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানানোর পর ইরান পাল্টা হামলা শুরু করে। ওয়াশিংটন বলেছিল, ইরান একটি মার্কিন নৌযানে হামলা করার চেষ্টা করেছিল। তার জবাবেই ইরানি ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়। এর পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ওই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল ঠেকাতে জর্ডানে থাকা মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে সিবিএসের সাংবাদিক জেনিফার জ্যাকবসের বরাত দিয়ে বলা হয়েছে, রাতভর চালানো ইরানের ওই হামলায় জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন

জর্ডানে ইরানের হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ০৯:৩৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬