ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আ. লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে’ সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে: আইনমন্ত্রী কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন মেনে নেবে না জনগণ: মামুনুল হক ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার মেজর হাফিজ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় আগ্রাসনের প্রস্তুতি সৌদি আরবের কারাগারে সাবেক এমপির মোবাইলে মিললো কয়েক ডজন পর্ন ভিডিও ইরানি মিত্রগোষ্ঠীর অবস্থানে সৌদি-সমর্থিত বাহিনীর বিমান হামলা, বহু হতাহত ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, এমন দুর্বল পরিবর্তনের জন্য ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র ও যুব সমাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেনি। তাই এবারের সংগ্রাম সংস্কারের মাধ্যমে সংবিধান পরিবর্তনের সংগ্রাম। আমরা চাই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপিত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশালে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির প্রতিবাদে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলে খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগর কমিটি এই সমাবেশ আয়োজন করে।

এসময় দলের আমির আল্লামা মামুনুল হক আরও বলেন, ‘আমরা চাই সংস্কারের মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপিত হবে। সংস্কারের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আইন সংযুক্ত হবে, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ সংবিধানের সংযুক্ত হতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশের যে সংবিধান আছে, যে রাজনৈতিক ব্যবস্থা আছে- এই রাজনৈতিক ব্যবস্থায়ী ফ্যাসিবাদের জন্ম দেয়। যদি বর্তমান সংবিধান সংস্কার করা না হয় তাহলে দুই বছর, চার বছর যে ক্ষমতায় থাকবে সেই একটা নতুন হাসিনায় পরিণত হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল মহানগরের আহ্বায়ক মুফতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আ. লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে’

সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের

আপডেট সময় ০৯:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬