ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে মুসলিম পুলিশ সদস্যদের দাড়ি রাখা নিষিদ্ধ করলো কলকাতা প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম স্ট্যান্ড রিলিজ এবার ইসরাইলের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্যের ডাক ইরানের আজ ওবায়দুল কাদের-নাছিমসহ শীর্ষ ৭ নেতার রায় সৌদির তিন শহরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩ ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ব বর্তমানে গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে একটি বার্তা দেয়ার উদ্যোগ। তিনি বলেছেন, গত মাসে স্বাক্ষরিত এই চুক্তিকে ঘিরেইতিবাচক অগ্রগতিহচ্ছে এবং এ উদ্যোগে তারা সফল হবেন। বার্তাসংস্থা আনাদোলু বলছে, তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ সামসুনে তরুণদের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এসব কথা বলেন। গত মাসে স্বাক্ষরিত এই চুক্তির বিষয়ে তিনি বলেন, এটিইতিবাচক অগ্রগতিরপথ তৈরি করছে।

এরদোয়ান বলেন, ‘সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একত্র হয়েছে এবং একটি পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা ইসলামী বিশ্বকে একটি বার্তা দিতে চাই। ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা এতে সফল হব।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে ইঙ্গিত করে দীর্ঘদিন ধরে এরদোয়ান বলে আসছেন, ‘বিশ্ব এই পাঁচটি দেশের চেয়েও বড় এই বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। নিরাপত্তা পরিষদকে তিনি দীর্ঘদিন ধরেই প্রতিনিধিত্বহীন ও অন্যায্য বলে সমালোচনা করে আসছেন। এসময় আন্তর্জাতিক ব্যবস্থায় সংস্কারের দাবিও আবারও তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘আরও ন্যায়সংগত বিশ্বেরপক্ষে তুরস্ক তার অবস্থান অব্যাহত রাখবে।

হরমুজ প্রণালি ও উপসাগরের অন্যান্য অঞ্চলের পরিস্থিতির কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে কী ঘটছে, আমরা তা নজর রাখছি। শুধু হরমুজ প্রণালির ঘটনাই নয়, উপসাগরের অনেক এলাকায় গুরুতর সংকট রয়েছে।এরদোয়ান বলেন, ‘তুরস্ক মনে করে, ইসলামী বিশ্বের সামনে থাকা সমস্যাগুলো যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা উচিত। এসব সমস্যা মোকাবিলায় তুরস্ক এই অঞ্চলের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টিকে হালকাভাবে নিতে পারি না, কারণ তুরস্কের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আশপাশের অঞ্চলে চলমান সংঘাত ও সংকট থেকে দেশকে নিরাপদ রাখতে আঙ্কারা সক্ষম হয়েছে।

এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চল যখন সংকট, যুদ্ধ ও সংঘাতের কঠিন সময় পার করছে, তখন আমরা আমাদের দেশকে এসব বিপদ থেকে দূরে রাখতে পেরেছি।পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও তুরস্ক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও জানান তিনি। এদিকে এ বছরের জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনের (এমকেই) তৈরি অস্ত্র সফররত নেতাদের উপহার দেয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা তাদের তুরস্কের নিজস্ব পণ্য উপহার দিতে চেয়েছিলাম এসব উপহার পেয়ে নেতারা সন্তুষ্ট হয়েছেন বলেও জানান তিনি। এরদোয়ান আরও বলেন, ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, আমরা আনতালিয়ায় কপ৩১ আয়োজন করব। প্রস্তুতি চলছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘের সঙ্গে কাজ করে তুরস্ক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বে পরিচালিতজিরো ওয়েস্টউদ্যোগও পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে জাতিসংঘ ব্যবস্থায় উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে বলে জানান এরদোয়ান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

আপডেট সময় ০৯:১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬