ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামে শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, আর্থিক সহায়তা ‘মওদুদী নাকি জিন্নাহ, জামায়াত শিবিরকে সিদ্ধান্ত নিয়ে যে কোন একজনকে রাজনৈতিক পিতা মানা উচিত’ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়নি: প্রতিমন্ত্রী এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হবে: আসিফ তুরস্কে ঘুরতে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় টানা দুই দিনের ছুটি

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধি পালনের সুযোগ এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে আদ্যশ্রাদ্ধ আয়োজনের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেছেন।

এর আগে ১০ সেপ্টেম্বর মায়ের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ ব্যবস্থায় ও শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পেয়েছিলেন চিন্ময়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির সীমিত। বিষয়টি কারাবিধি, নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

আপডেট সময় ১২:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬