ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল সৌদি ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যতভাবে পারা যায়, ফিফার ওপর চাপ তৈরি করে চলেছে উয়েফা। তাদের সঙ্গে কনকাকাফও যুক্ত হয়েছে। ইউরোপ ও মধ্য আমেরিকার দুই সর্বোচ্চ সংস্থা এবার জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়েছে। যেখানে তারা ফিফাকে এর নগদ তহবিল থেকে ২১১টি সদস্য সংস্থার প্রত্যেককে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৩ কোটি টাকা! উল্লেখ্য বাংলাদেশও এই তালিকায় রয়েছে।

বিবিসি স্পোর্টসের নজরে পড়া ওই চিঠিতে স্বাক্ষর করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন এবং কনকাকাফ প্রধান ভিক্টর মন্তালিয়ানি। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ‘২০২৩-২৬ মেয়াদ শেষে ফিফার নগদ তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৬০০ কোটি ডলার (৪৫০ কোটি পাউন্ড)’, যা ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ পর্যন্ত ‘প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি’।

চিঠিতে বলা হয়, ফিফার উচিত ‘২০২৭-৩০ চক্রে ২১১টি সদস্য সংস্থার প্রত্যেককে অন্তত ১ কোটি ডলার করে প্রদান করা’, যা ‘অবকাঠামো নির্মাণ এবং ফুটবলের উন্নয়নে বিনিয়োগের’ কাজে ব্যবহার করা হবে।

তহবিল থেকে এই ‘এককালীন বরাদ্দ’-এ খরচ হবে ২১১ কোটি ডলার, যা উল্লেখিত চক্রের জন্য নিয়মিত বরাদ্দের অতিরিক্ত হিসেবে দেওয়া হবে।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপারসন ডেবি হিউইট ইনফান্তিনো এবং ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রোমকে বিতর্কিত পরিকল্পনা সংক্রান্ত সমস্ত নথি প্রকাশের দাবি জানিয়ে চিঠি পাঠানোর একদিন পর এই নতুন খবর এলো।

ইনফান্তিনোকে ১৫ অক্টোবরের পরবর্তী ফিফা কাউন্সিল সভার আগেই সমস্ত নথি প্রকাশ করতে বলা হয়েছে। ফিফার সহ-সভাপতি হিউইট আরও বলেন যে, বিশ্বকাপে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা বাতিল করার পেছনে কারণ ব্যাখ্যা করে ফিফা কাউন্সিলকে একটি লিখিত জবাবও দেওয়া উচিত।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো আগামী মার্চে চতুর্থবারের মতো নির্বাচনে লড়বেন। আর তার বিরোধীদের জন্য বিকল্প প্রার্থী খুঁজে নেওয়ার সময় রয়েছে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

গত বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা সভাপতির বাতিল হওয়া প্রাইভেট ইকুইটি প্রস্তাবের জবাবে ফুটবল পরিচালনা পর্ষদগুলোর মধ্যে সৃষ্ট বাকযুদ্ধের এটিই সাম্প্রতিকতম অধ্যায়। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ-এর উদ্দেশ্য ছিল বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি তৈরি করা, যার ২১% শেয়ার একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। জাতীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে মাত্র চার দিন পর এই পরিকল্পনাটি বাতিল করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ

বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি

আপডেট সময় ১১:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬