ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সব ধরনের জ্বালানি তেলের দাম একলাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। তবে এই দাম বৃদ্ধির পরও সরকারকে একটা বড় অংশ ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য না বাড়ালে ডিজেলে ৪০ হাজার কোটি টাকা এবং সব ধরনের জ্বালানির ক্ষেত্রে প্রায় ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতো।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি লিটার ডিজেলের দাম ২০৫ টাকা। আগে সরকার ৯০ টাকা করে ভর্তুকি দিতো। ডিজেলের দাম বাড়ানোর পরও এখনো লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে বলে জানান তিনি।

ভতুর্কি দিয়ে ২২ হাজার কোটি টাকার বেশি লোকসান দিয়েছে বিপিসি। এই ভতুর্কি চলমান থাকলে চলমান যে সহায়তা বা সামাজিক কর্মকাণ্ডে ভাতা কার্যক্রম চালানো কঠিন হতো বলে জানান প্রতিমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬