ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহাইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে দিনটি সরকারিবেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি নয়। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ফাতেহাইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটি পাবেন।

অন্যদিকে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীদের জন্য দিনটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত নয়। তাদের নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস করতে হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেউ চাইলে দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন।

বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও ২৩ সেপ্টেম্বর স্বাভাবিক কার্যক্রম চলবে। ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ছুটি প্রযোজ্য হবে না।  ইয়াজদাহমঅর্থ এগারো এবংফাতেহাঅর্থ দোয়া করা। হজরত আবদুল কাদের জিলানী (.)-এর ওফাত দিবসকে কেন্দ্র করে মুসলমানদের ধর্মীয় আয়োজন ও দোয়ার দিন হিসেবে ফাতেহাইয়াজদাহম পালিত হয়ে আসছে।

হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (.) মৃত্যুবরণ করেন বলে ইসলামের ইতিহাসে উল্লেখ রয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডারে দিনটি মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষাপঞ্জিতে আলাদাভাবে ছুটি নির্ধারিত থাকায় ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না

আপডেট সময় ০৩:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬