ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার কিশোরগঞ্জ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না। আমি একটা উদাহরণ তৈরি করতে চাই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, আমি উপস্থিত থাকব, দেখবেন কোনো পূজা মণ্ডপে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে আমার দলীয় নেতাকর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবক দল তৈরি করে দেব। সভায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করা, হাওরের স্কুলগামী শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব তুলে ধরা হয়।

এছাড়া হাওরাঞ্চলে পর্যাপ্ত টিউবওয়েল স্থাপনসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন কর্মকর্তারা। হাওরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়ে এমপি ফজলুর রহমান জানান, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি উপজেলার সরকারি কর্মকর্তাদের কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

আপডেট সময় ০৪:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬