ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেলস্টেশন বাজারে আচার খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে মনোহরগঞ্জ উপজেলার হাতীমারা ও নাঙ্গলকোট উপজেলার পুজকরা গ্রামের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নাথেরপেটুয়া রেলস্টেশন বাজারে হাতীমারা গ্রামের এক নারীকে নাঙ্গলকোটের পুজকরা গ্রামের এক আচার বিক্রেতা টক-ঝাল আচার খাবেন কি না জানতে চান। এ নিয়ে ওই নারীর স্বামীর সঙ্গে আচার বিক্রেতার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি আচার বিক্রেতাকে মারধর করেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

নাঙ্গলকোটের একটি মেইল প্যাক্টরি ও তিনটি দোকানঘর এবং হাতীমারা গ্রামের দুটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষে হাতীমারা গ্রামের পারভেজ ও পুজকরা গ্রামের রাকীবসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে সংঘর্ষের সময় উত্তেজিত লোকজন দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালান। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে বিকেলে লাকসাম ও চৌদ্দগ্রাম সার্কেল, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লাকসাম থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘দুই গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনোহরগঞ্জ থানা, লাকসাম ও চৌদ্দগ্রাম সার্কেল এবং কুমিল্লা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

আপডেট সময় ১১:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬