ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা, বাবা আটক বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভরসা এএন-৩২ বিমান বি’ধ্ব’স্ত

অটোরিকশা চালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালককে মারধর করার অভিযোগে গাজী রাশেদুজ্জামান মশিউর নামে এক বিএনপি নেতার সদস্য পদ স্থগিত করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও একই উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘একজন অটোরিকশা চালককে মারধর করা এবং এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজন ব্যক্তিকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউর কে সাময়িক ভাবে দলের সদস্যপদ স্থগিত সহ সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তীতে তার আচার আচরণের সংশোধন সাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’’
উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেল স্টেশনে যাওয়ার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালককে বলেন বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মসিউর। এসময় অটোরিকশা চালক না যেতে চাইলে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করে বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর। এসময় ঘটনাস্থলে থাকা একজন বয়স্ক ব্যাক্তি তাদেরকে নিবৃত করতে গেলে মশিউর তাকেও মারধর করে। বিষয়টি উপজেলা বিএনপি অবগত হলে গাজী রাশেদুজ্জামান মশিউর কে সাময়িক ভাবে দলের সদস্যপদ স্থগিত সহ সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদান করে।
বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর জানান, কয়েকদিন আগে মেলান্দহ রেল স্টেশনে যাওয়ার জন্য এক অটো চালককে বলি। সে না যাওয়ায় তাকে ধমক দেই। এসময় পাশের এরেকজন রিকশাওয়ালা আমার সাথে কথা কাটাকাটি করে ধাক্কা দেয়। আমিও তাকে ধাক্কা দেই, এই পর্যন্তই ঘটনা। বিষয়টি নিয়ে দলের উর্ধতন যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
মেলান্দহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

অটোরিকশা চালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় ১২:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫