ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দী মরদেহ ইরান নীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কৌশলগত বিপর্যয়: ট্রাম্প ‘সম্মান রক্ষার পথ’ খুঁজছেন—আন্দ্রেয়া দেসি বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও গভীর হবে: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্রাক হেলপার থেকে ফ্লেক্সিলোড ব্যবসায়ী—কোটিপতি নুরুল কবিরকে ঘিরে জুয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আলোচনা হলো, ব্রিফিং নয়—নয়াদিল্লিতে নীরবতায় শেষ বিজিবি-বিএসএফ বৈঠক মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা বাজেট নিয়ে সমালোচনা, ‘ছায়া বাজেট বেশি জনবান্ধব’ দাবি ‘ব্রাজিলের কোচ হওয়া রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি চাপের’ যার ভবিষ্যতের জন্য গড়েছিলেন সম্পদ, জীবন দিয়ে মূল্য চুকালেন বৃদ্ধ পিতা

মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বড় ভাই।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর জিসান প্রধানকে আর খুঁজে পাওয়া যায়নি।

এর আগে ওইদিন ঢাকা থেকে দাউদকান্দিতে আসেন তিনি। পরে উপজেলার বিরবাগগোয়ালী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর সর্বশেষ রাত ৮টা ২৯ মিনিটে অনলাইনে সক্রিয় ছিল বলে জানা গেছে। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের আর কোনো যোগাযোগ হয়নি।

আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। পরবর্তীতে তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং ফেসবুক আইডি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।

নিখোঁজ জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, “গতকাল রাতে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকেই তার মোবাইল বন্ধ পাই। পরে ফেসবুকও ডিঅ্যাক্টিভ অবস্থায় দেখি। আমরা থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, “ঢাকা থেকে এসে মডেল মসজিদে নামাজ আদায় করার পর তিনি আর বাড়িতে ফেরেননি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ

মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা

আপডেট সময় ০৩:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬