ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পিএসসির সুপারিশ সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ায় রাজু ভাস্কর্যের সামনে শরীরে আগুন জ্বালিয়ে আত্মাহুতির হুঁশিয়ারি দিয়েছেন ৪৯তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থী মো. জসীম উদ্দীন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে জসীম জানান, আগামী ১২ অক্টোবর ৪৯তম বিসিএস ক্যাডারদের যোগদানের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি এই চরম পদক্ষেপ নেবেন।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে জসীম ২০১০ সালে তিউনিসিয়ায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের প্রতিবাদে আগুনে পুড়ে আত্মহুতি দেওয়া যুবক মোহাম্মদ বোয়াজিজির উদাহরণ টেনে তাকে নিজের ‘আইডল’ হিসেবে উল্লেখ করেন। জসীম লেখেন:

“৪৯ তম বিসিএস-এর জয়েনিং (১২ অক্টোবর) দিন সন্ধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমিও শরীরে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেওয়ার ঘোষণা দিলাম। আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না কিন্তু ভেরিফিকেশান নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক সেই কামনা রইল।”

ঘোষণাটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় অঙ্গন ও নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত গেজেটে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশকৃত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও পুলিশ ভেরিফিকেশন ও প্রশাসনিক প্রক্রিয়ায় বাদ পড়েছেন অন্তত ৫৭ জন প্রার্থী। তাদেরই একজন মো. জসীম উদ্দীন, যিনি ভেরিফিকেশন ব্যবস্থার জটিলতা ও রাজনৈতিক বা প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে এই চূড়ান্ত প্রতিবাদের ঘোষণা দিয়েছেন।

বিষয়টি সামনে আসার পর সাবেক সহপাঠী ও নেটিজেনরা প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানানোর পাশাপাশি জসীমকে জীবনহানিকর যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আকুল আবেদন জানিয়েছেন। একই সাথে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের

আপডেট সময় ১২:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬