ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঢাকায় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার, আহত ৮

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৭ থেকে ৮ জন কর্মী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শনিবার (১৯ জুলাই) ভোররাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দলীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে, তিনি অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মাইক্রোবাসযোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে রওনা হয়েছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে খুলনা ও যশোর অঞ্চলের অন্তত ১০ জন নেতাকর্মী ছিলেন। ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক স্বাভাবিক হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ৭ থেকে ৮ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও রাত থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি

ঢাকায় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার, আহত ৮

আপডেট সময় ১০:৪১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫