ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার মেজর হাফিজ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় আগ্রাসনের প্রস্তুতি সৌদি আরবের কারাগারে সাবেক এমপির মোবাইলে মিললো কয়েক ডজন পর্ন ভিডিও ইরানি মিত্রগোষ্ঠীর অবস্থানে সৌদি-সমর্থিত বাহিনীর বিমান হামলা, বহু হতাহত ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী জামায়াতের কারণেই আওয়ামী লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ দেশে সারের কোনো সংকট নেই, মজুতের চেষ্টা করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী লাড্ডুতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবির অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর দম্পতির বিরুদ্ধে

মধ্যরাতে সড়কে সড়কে গাছ ফেলার চেষ্টা, ধাওয়ায় পালালো নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

এবার শরীয়তপুর-ঢাকা সড়কের মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। শনিবার (১৯ জুলাই) দিনগত মধ্যরাতে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল ও অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে স্লোগান দেন। অবরোধ চেষ্টার ১ মিনিট ২৪ সেকেন্ডের এমন একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি নিয়ে তেমন প্রকাশ্যে আসেননি। শুধু ১৫ আগস্ট জাজিরার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের নেতৃত্বে আওয়ামী লীগ একটি কর্মসূচি পালন করে। তবে তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ গোপনে বিভিন্ন সময় মশাল মিছিল ও পোস্টার টাঙিয়েছেন।

শনিবার গভীর রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগের লোকজন। এসময় তারা আতঙ্ক সৃষ্টি করতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়। এসময় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় অবরোধকারীরা।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু ছেলেপেলে নশাসন এলাকার সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। আমরা তাদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

মধ্যরাতে সড়কে সড়কে গাছ ফেলার চেষ্টা, ধাওয়ায় পালালো নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

আপডেট সময় ১২:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫