ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নদীভাঙনে হুমকির মুখে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি

বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে লুবাবা ও তার স্বামীর?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৭৫৯ বার পড়া হয়েছে

একসময়ের পরিচিত মুখ শিশুশিল্পী সিমরিন লুবাবা বেশ অনেক দিন আগেই শোবিজ থেকে বিদায় নিয়েছেন। এর মধ্যে সম্প্রতি নতুন জীবনে পা রেখে আবারও আলোচনায় তিনি। তবে তার এই বিয়ে ঘিরে উঠেছে বাল্যবিবাহের অভিযোগ, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। মাত্র ১৫ বছর বয়সে বিয়ের খবর সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে—এটি আইনত বৈধ কি না। কারণ বাংলাদেশে প্রচলিত আইনে কন্যার ন্যূনতম বিবাহযোগ্য বয়স ১৮ বছর এবং পুরুষের ক্ষেত্রে ২১ বছর।

এ বিষয়ে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ (সংশোধিত) অনুযায়ী, কোনো পক্ষ অপ্রাপ্তবয়স্ক হলে সেই বিবাহকে বাল্যবিবাহ হিসেবে গণ্য করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আজমীর সুমী গণমাধ্যমে বলেন, ‘কন্যার বয়স ১৮-এর নিচে হলে কাজি সেই বিয়ে নিবন্ধন করতে পারেন না। আর রেজিস্ট্রেশন ছাড়া কোনো বিয়ে আইনত বৈধ নয়। বয়স গোপন করে বিয়ে হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।’

তিনি আরো জানান, বিদেশে গিয়ে কোর্ট স্ট্যাম্পে বিয়ে করলেও সেটি বাংলাদেশের আইনে বৈধ বিবাহ হিসেবে স্বীকৃত নয়; বরং তা ‘লিভ টুগেদার’ হিসেবে বিবেচিত হতে পারে। এদিকে একটি সংবাদপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালে লুবাবা চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন। এ ছাড়া ২০২৩ সালেও স্কুলছাত্রী ছিলেন লুবাবা। এসব তথ্য ধরে গণনা করলেও বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের বয়স হয়নি লুবাবার।

আইনে কী শাস্তির কথা বলা আছে- আইন অনুযায়ী, বাল্যবিবাহ সম্পাদন বা অংশগ্রহণ করলে (প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে) সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ লুবাবার স্বামী প্রাপ্তবয়স্ক হলে তার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হতে পারে।
অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে সর্বোচ্চ ১ মাসের আটকাদেশ বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। তবে নির্দিষ্ট ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ককে শাস্তি না দেওয়ার বিধানও রয়েছে।

আর নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এ ছাড়া মিথ্যা অভিযোগ করলে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ৩০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। সব মিলিয়ে অভিযোগ প্রমাণিত হলে সিমরিন লুবাবার ক্ষেত্রে সর্বোচ্চ ১ মাসের আটক বা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে, আর তার স্বামী প্রাপ্তবয়স্ক হলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার মুখোমুখি হতে পারেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী

বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে লুবাবা ও তার স্বামীর?

আপডেট সময় ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬