ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নদীভাঙনে হুমকির মুখে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি

জানা গেল লুবাবার জীবনসঙ্গী হাফেজ মুনিরের পরিচয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৮১৫ বার পড়া হয়েছে

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রীমডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনাসমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত। ওই পোস্টে লুবাবা জীবনসঙ্গীর কথা উল্লেখ করে একটি ছবি শেয়ার করলেও সেখানে বরকনের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। পাশাপাশি পাত্রের পরিচয়ও গোপন রাখেন তিনি। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং অনেকেই তার জীবনসঙ্গী কেতা জানতে আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তীতে জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন মাহমুদ বিন মুনির। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তিনি। এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু না জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

জানা গেছে, পারিবারিক ব্যবসার সূত্রে বর্তমানে কুয়েতে বসবাস করছেন মাহমুদ বিন মুনির। ২০২১ সাল থেকে তিনি সেখানে অবস্থান করছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা রয়েছে। পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার পর তিনি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদরাসায়। লুবাবার সঙ্গে সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। তিনি প্রয়াত অভিনেতা আবদুল কাদেরএর নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরে তিনি জানান, আর প্রকাশ্যে আসবেন না। তার মা গণমাধ্যমকে বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন লুবাবা এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী

জানা গেল লুবাবার জীবনসঙ্গী হাফেজ মুনিরের পরিচয়

আপডেট সময় ০২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬