ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন

একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিগত সরকারের ১৫ বছর ও অন্তবর্তীকালিন সরকারের ১৮ মাস দুটি কাজ হয়েছে, একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভূলনীতি। অন্তবর্তীকালিন সরকারের সময় স্বাস্থ্যখাতের সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল, এটা বড় একটি নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে প্রোগ্রাম প্ল্যান হবে সেটারও কোন নীতি তারা দিতে পারেনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি প্লানিং সেক্টরেও যে অপারেশনাল প্ল্যান হত, সেই অপারেশনাল প্ল্যানগুলো বন্ধ হয়ে যাওয়াতে সেখানেও স্থবিরতা রয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি, দ্রুতই ফ্যামিলি প্ল্যানিং উপকরনের জন্য যা যা করা লাগে, আমরা করবো।

শুক্রবার (১ মে) দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৬ষ্ঠ কলেজ ডে কর্মসূচি উদ্বোধন শেষে গনমাধ্যমকর্মিদের তিনি একথাগুলো বলেন।

সিরাজগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মো: জুলফিকার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো: নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা

একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬