ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য! মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ছাত্রলীগের সঙ্গে মিশে নির্যাতনে জড়িত শিবির কি ক্ষমা চাইবে না: আব্দুল কাদের চাঁদা না দেওয়ায় মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা ‘লিও, তুমি এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল টিকে থাকবে’: ক্রিশ্চিয়ানো রোনালদো চুক্তি করতে চাই না, তবে ইরান যুদ্ধ থামাতে সবকিছু দিতে রাজি: ট্রাম্প আমি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না জানি না: ট্রাম্প শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো ভারত

ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার ফ্রান্সের স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ডনাল্ড ট্রাম্পের একটি ভাস্কর্য প্রদর্শনের জন্য রাখা হয়েছে। ডেনিশ শিল্পী জেন্স গালশিওটের তৈরি ২.৫ মিটার উচ্চতার ব্যঙ্গাত্মক এই ভাস্কর্যটির নাম ‘অরেঞ্জ প্লেগ’; এতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট নগ্ন অবস্থায় একটি লম্বা স্বর্ণের দণ্ড হাতে নিয়ে অপেক্ষাকৃত ছোট এক ব্যক্তির কাঁধে বসে আছেন।

শিল্পী জানিয়েছেন, এটি ২৩-ক্যারেট সোনা দিয়ে প্রলেপ দেওয়া। ভাস্কর্যটি ‘কিং অফ ইনজাস্টিস’ (অন্যায়ের রাজা) নামেও পরিচিত। ভাস্কর্যটির পাশেই এমন কিছু কার্ড রয়েছে যাতে ব্যাখ্যা করা হয়েছে যে, ‘অন্যায়ের রাজা’ এমন এক ব্যক্তির পিঠে বসে আছেন, যে ব্যক্তিটি সেই ভারে তলিয়ে যাচ্ছে।

‘তাকে সাহায্য করার জন্য আমি যেকোনো কিছুই করব—শুধু তার পিঠ থেকে নেমে আসা ছাড়া’– কার্ডটিতে এভাবেই কথাগুলো বলা হয়েছে; এতে শিল্পী জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় নেওয়া প্রচেষ্টায় বাধা সৃষ্টির জন্য ট্রাম্পকে দায়ী করেছেন।

পার্লামেন্টের দুটি ভবনকে সংযোগকারী একটি জায়গায় ভাস্কর্যটি বসানো হয়েছে এবং স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত সেখানে এটি থাকবে বলে নির্ধারিত হয়েছে। সূত্র: ডয়চে ভেলে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য!

ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য!

আপডেট সময় ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬