ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়, বিএনপি নেতা আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

এবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভুরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে আসেন। সেখানে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করেন, হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রসিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান।

এদিকে হাট ইজারাদার সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ আদায় সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনি এবং জনস্বার্থপরিপন্থি। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে।

সেনাবাহিনী জানান, সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদালত প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়, বিএনপি নেতা আটক

আপডেট সময় ১২:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫