ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

রংপুরে সারজিসের উপস্থিতিতে ছাড়া পেলেন এনসিপির দুই নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলার ঘটনার অভিযোগে সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

গতকাল শনিবার (৩১ মে) মধ্যরাতে রংপুর নগরীর পায়রা চত্বরে সেনাবাহিনী একটি ব্যাপক অভিযানে দুই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। রাত দুটায় ঘটনাস্থলে ছুটে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সাথে কথা বলেন এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

এদিকে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদকালে হামলার ভিডিও ফুটেজ দেখিয়ে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। ঘটনাস্থলে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকুও উপস্থিত ছিলেন এবং তাদের কাছেও হামলার সাথে দলের কোনো লোক জড়িত কীনা জানতে চাওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, সেনাবাহিনী তাদের ফোন করে অবস্থান জানতে চাইলে পায়রা চত্বরে রয়েছি জানালে সেখানে এসে তাদের আটক করে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা করে।

এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু জানান, সেনাবাহিনী তাদের ডেকেছে এবং হামলার ঘটনায় কারা জড়িত তা জানতে চেয়েছে। ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এবং একজনকে শনাক্ত করা হয়েছে। দলের কেউ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩০ মে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ‘দ্য স্কাই ভিউ’ রংপুরের বাড়িতে হামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার জন্য মহানগর কোতোয়ালি থানা থেকে মামলার আবেদন করা হয়। এনসিপির রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন বাদী ছিলেন।এদিকে, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে উল্লেখ করেন, রংপুরে ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথে।

তিনি বলেন, ঢাকার পথে রওনা দেওয়ার সময় জানতে পারি এনসিপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাই দ্রুত রংপুরে ফিরে আসি। রংপুরের সাবেক মেয়র ক্ষমতা ফিরে পাওয়ার জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা আগে ককটেল ও লাঠিসোটা নিয়ে হামলা করেছে, যার ভিডিও ফুটেজ আছে। পরবর্তীতে জিএম কাদেরের বাড়িতে এনসিপিরা হামলা করেছে কিনা তদন্ত হওয়া উচিত। সারজিস আলম আরও বলেন, এই জিজ্ঞাসাবাদের জন্য মধ্য রাতে ডাকা হয়েছে, অফিস সময়ে ডাকা হলে আমরা সহযোগিতা করতাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

রংপুরে সারজিসের উপস্থিতিতে ছাড়া পেলেন এনসিপির দুই নেতা

আপডেট সময় ০১:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫