ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

“আমরা মওদূদীর ইসলাম পালন করি না, মদীনার ইসলাম চর্চা করি” — নারায়ণগঞ্জে সালাহউদ্দিন আহমেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা মওদূদীর ইসলাম পালন করি না। যারা মওদূদীর ইসলাম পালন ও চর্চা করে তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় ইসলামকে ব্যবহার করে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে।”

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজমতে সাহাবা মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা মদীনার ইসলাম চর্চা করি, নবী করিম (সা.) ও সাহাবারা যে ইসলাম প্রচার করেছেন, সে ইসলামেই বিশ্বাস করি ও তা পালন করি। আওয়ামী লীগের অপরাধ নীতি থেকে শিক্ষা নিয়ে আমাদের ভালো রাজনীতি করতে হবে। মানুষের জন্য, ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে।”

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”

সভাপতির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “যারা নবী করিম (সা.)-এর সাহাবাদের ‘ব্যাভিচারী’ বলে, যারা পূজা-রোজা এক মনে করে, তাদের ভোট দেয়া জায়েজ নয়। ঈমান ও ইসলাম রক্ষায় জামায়াতকে ভোট দেয়া হারাম। যার আকিদা সহীহ, সে শার্ট-প্যান্ট পরলেও তাকে ভোট দেয়া যাবে।”

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় আয়োজিত এ মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন—
ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুরী), নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

“আমরা মওদূদীর ইসলাম পালন করি না, মদীনার ইসলাম চর্চা করি” — নারায়ণগঞ্জে সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫