ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

এবার কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক অতর্কিত ও অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার। সোমবার (১ জুন) আসরের নামাজের জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই হামলার ঘটনা ঘটে।  হামলায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও স্থানীয় সাংবাদিক জীবননগর আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন। হামলাকারীরা হলেন, হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।

আমির হামজার শ্যালক সাংবাদিক আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে আর আমি আর বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে আমাদের গতিরোধ হয়। এ সময় বার বার হর্ণ দিলেও গাড়ি না সারলে আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন।

এ সময় ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করে। এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে মুখে আঘাত করে। এ সময় আমার বোন গাড়ি থেকে বের হয়ে আসলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এদিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানাপুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা

আপডেট সময় ১১:৩৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬