ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

বাসার গেটের সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী, গ্রেফতার ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে বাসার গেটের সামনে থেকে ২ নারীর সঙ্গে ছিনতাইয়ের ঘটনার মূল আসামি জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এছাড়াও অপর সহযোগী আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) তাদের গ্রেফতার করা হয়।

এসময় আনোয়ারের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুইটি চাপাতি, একটি পিকআপ জব্দ করা হয়েছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

পুলিশের অপরাধী প্রোফাইল ও ডেস্কটপ ডাটাবেজ (পিসিপিআর) থেকে জানা যায়, গ্রেফতার জুয়েল ভোলার লালমোহন উপজেলার কচুয়া গ্রামের মো. নীরব মৃধার ছেলে। সে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় নোয়াখালীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে মোহাম্মদপুর থানায় দায়ের করা দস্যুতা ও ছিনতাই মামলার (মামলা নং-৩৭, ধারা-৩৯৪) এজাহারনামীয় প্রধান আসামি এই জুয়েল।

তদন্তে উঠে আসে, জুয়েল একজন দুর্ধর্ষ পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৩ সালের ১৮ জুলাই মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং ২০১৮ সালের ২ জুন সাভার থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তার নামে মামলা দায়ের হয়েছিল।

প্রসঙ্গত, শনিবার (৩০ জুন) রাত তিনটার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয় দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

বাসার গেটের সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী, গ্রেফতার ২

আপডেট সময় ১০:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬