ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মাঠের বাইরেও পেয়েছে ফ্রান্স। নকআউট পর্বে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে দিদিয়ের দেশমের দল। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেমে গেছে দুই নম্বরে।

ফিফার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ফ্রান্স। আর্জেন্টিনার সংগ্রহ ১৯০৭.৪০ পয়েন্ট। ১৮৭৯.৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে স্পেন।

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স ছিল তিন নম্বরে। তখন তাদের রেটিং ছিল ১৮৬৯.৪৩ পয়েন্ট। গ্রুপ পর্বে টানা তিন জয়ের পর শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে হারিয়ে তারা আরও ৯.৪ রেটিং পয়েন্ট অর্জন করে। সব মিলিয়ে তাদের পয়েন্ট দাঁড়ায় ১৯১৬.২৪, যা শীর্ষে ফেরার জন্য যথেষ্ট হয়েছে।

অন্যদিকে বিশ্বকাপ শুরু করেছিল এক নম্বর দল হিসেবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর আগে তাদের রেটিং ছিল ১৮৭৪.৮১ পয়েন্ট। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেলেও শেষ ৩২-এর ম্যাচ এখনও খেলেনি লিওনেল স্কালোনির দল। ফলে ফ্রান্সের অতিরিক্ত পয়েন্ট অর্জনের কারণে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও সঙ্গে সঙ্গে শীর্ষস্থান পুনরুদ্ধার করা সহজ হবে না। কারণ ফিফার রেটিং পদ্ধতিতে ম্যাচের গুরুত্ব, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং প্রত্যাশিত ফলাফলের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হয়। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে হারালে রেটিং পয়েন্ট তুলনামূলক কম যোগ হয়।

বিশ্বকাপের আগে পর্যন্ত ফ্রান্সই ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে তারা তিন নম্বরে নেমে যায়। সেই সুযোগে আর্জেন্টিনা উঠে আসে এক নম্বরে, আর স্পেন ছিল দ্বিতীয় স্থানে। বিশ্বকাপে টানা জয়ের ধারায় হারানো সিংহাসন পুনরুদ্ধার করল ফরাসিরা।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ১৮৪০.৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল উঠে এসেছে পাঁচ নম্বরে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে ১৯.৭৩ রেটিং পয়েন্ট যোগ করেছে সেলেসাওরা। তাদের মোট পয়েন্ট এখন ১৮০৪.৯২।

এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের। মরক্কো এখন ছয়ে এবং নেদারল্যান্ডস সাত নম্বরে রয়েছে। যদিও শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডাচরা। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে পর্তুগাল।

সবচেয়ে বড় অগ্রগতি করেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। চার ধাপ এগিয়ে তারা এখন নবম স্থানে। বেলজিয়াম রয়েছে দশ নম্বরে।

ফিফার রেটিং ব্যবস্থা এখন আগের তুলনায় আরও গতিশীল। ২০২৬ সালের মার্চ থেকে ম্যাচ চলাকালীন গোল হওয়ার সঙ্গে সঙ্গেই রেটিংয়ের হিসাব রিয়েল-টাইমে হালনাগাদ হচ্ছে। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ আগের মতোই ১৮১তম স্থানে রয়েছে।

এদিকে র‍্যাঙ্কিংয়ের ইতিহাসের একটি কৌতূহলোদ্দীপক পরিসংখ্যানও আবার আলোচনায় এসেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে এখন পর্যন্ত কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই ইতিহাস বদলাতে পারে কি না, তার উত্তর মিলবে টুর্নামেন্টের বাকি পথ পেরোনোর পর।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০

১. ফ্রান্স: ১৯১৬.২৪ পয়েন্ট।

২. আর্জেন্টিনা: ১৯০৭.৪০ পয়েন্ট।

৩. স্পেন: ১৮৭৯.৫৮ পয়েন্ট।

৪. ইংল্যান্ড: ১৮৪০.৪৬ পয়েন্ট।

৫. ব্রাজিল: ১৮০৪.৯২ পয়েন্ট।

৬. মরক্কো: ১৭৮৮.৮৬ পয়েন্ট।

৭. নেদারল্যান্ডস: ১৭৭৫.৫৪ পয়েন্ট।

৮. পর্তুগাল: ১৭৬৪.৮৬ পয়েন্ট।

৯. মেক্সিকো: ১৭৫৪.৩০ পয়েন্ট।

১০. বেলজিয়াম: ১৭৩৫.৪১ পয়েন্ট।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

আপডেট সময় ০৮:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬