ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনে দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশি রেলওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন। তিনি জানান, দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ৪৪ বছর বয়সী ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। নাটোর এলাকায় চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজনের বিরুদ্ধে।

ভুক্তভোগীর চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে আবু বক্কর সিদ্দিককে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী পুলিশ সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে মামলার অন্য অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা

আপডেট সময় ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬