ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘যে হামলায় জামায়াত ও আ.লীগের সম্পৃক্ততা আছে, সেখানে বিএনপিকে ট্যাগিং করেছেন সালমান মুক্তাদির’ লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে শিশুদের দিয়ে কোচিং পরিচালকদের মানববন্ধন বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাশরাফি, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা’ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ আমার ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ করলেন কামরুল ইসলাম সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।

বুধবার বিকালে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবীর।

খাদ্য সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি লোকমান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশনের সহায়তা পেয়ে অসহায় লোকজন কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, সারা দেশেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘যে হামলায় জামায়াত ও আ.লীগের সম্পৃক্ততা আছে, সেখানে বিএনপিকে ট্যাগিং করেছেন সালমান মুক্তাদির’

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

আপডেট সময় ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬