আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। একটানা তৃতীয় মেয়াদে তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পেলেন।
রোববার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বাধিক ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) ভোটে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ফলাফল চূড়ান্ত করে।

ডেস্ক রিপোর্ট 






















