বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ধরনের বিরোধে যেতে চায় না, বরং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে দলটি।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার। আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তৈরি করা যায়।”
তাহের আরও বলেন, “রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। আগামীকাল (সোমবার) জামায়াতের দলীয় বৈঠক রয়েছে, সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।”
বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখন মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি। দেখি তারা কাল কী প্রতিক্রিয়া দেখায়।”

ডেস্ক রিপোর্ট 






















