ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন ইরানকে চাপে রাখতে এবার হরমুজে মার্কিন ‘এসকর্ট’ মিশন আমাদের লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ কেউ যেন সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়াতে না পারে: ডিসিদের প্রধানমন্ত্রী হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে যাবো: সাকিব 

পানিতে জমির ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিপাতে জমির ধান তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  শনিবার (০২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আহাদ ওই গ্রামের হরমুজ আলীর ছেলে।

মৃতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৮টায় কৃষক আহাদ মিয়া শ্রমিক নিয়ে হাওরে তার জমির পাকা ধান কাটতে যান। তবে জমিতে গিয়ে দেখেন তার জমি পানিতে তলিয়ে গেছে দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কৃষক আহাদ মিয়া। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আহাদ মিয়ার ভাই ও ইউপি সদস্য আহামেদ আলী গণমাধ্যমকে জানান, চোখের সামনে নিজের ৬ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে সহ্য করতে পারেনি কৃষক আহাদ। জমিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এদিকে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শাহীনা নাছরিন গণমাধ্যমকে বলেন, টানা বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের জমির ধান পানিতে তলিয়ে গেছে। একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে জানতে পেরেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

পানিতে জমির ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

আপডেট সময় ১০:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬