ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর…

মাত্রই অবতরণ করেছে বিমান। বিমানবন্দরের রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে তখনও পুরোপুরি থামেনি। এ সময় আচমকাই এক যাত্রী বিমানের জরুরি দরজা খুলে ঝাঁপ দেন। ওই যাত্রীর এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান অন্য যাত্রীরাও। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাই বিমানবন্দরে। এতে এক ঘণ্টা মূল রানওয়েতে বিমান চলাচল বন্ধ ছিল।

রোববার (৩ মে) ভোরে শারজা-চেন্নাইগামী বিমানের এই ঘটনার খবর জানিয়েছে এনডিটিভি।

বিমানবন্দর কর্মকর্তাদের মতে, বিমানটি যখন রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়ে ধরে ধরে ধীরে ধীরে এগোচ্ছিল, তখনই ওই যাত্রী লাফিয়ে পড়েন। এমন আকস্মিক ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এতে কোনো প্রাণহানি বা বিমানের কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, যাত্রাপথে অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। একজন কর্মকর্তা জানান, বিমান ক্রুদের তিনি বমি বমি ভাবের কথা জানিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিমানে দুইবার বমি করেছেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওই যাত্রী। সেই কারণে এমন আচরণ করে থাকতে পারেন বলে মনে করছেন বিমানবন্দরের ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, ট্যাক্সিওয়েতে ঝাঁপ দেওয়ার পর তাৎক্ষণিক ওই যাত্রীকে ধরে ফেলেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। তিনি সকলকে অসুস্থতার কথা জানান।

আদৌ অসুস্থতা নাকি ওই যাত্রীর এমনভাবে বিমান থেকে লাফ দেওয়ার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ওই যাত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার কারণে কিছুক্ষণের জন্য বিমানবন্দরের বিমান পরিচালনা ব্যাহত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, রোববার ভোরে এক ঘণ্টা মূল রানওয়ে বন্ধ রাখতে হয়। বিমানগুলোতে অন্য রানওয়েতে পাঠিয়ে দেন কর্তৃপক্ষ।

ওই যাত্রীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। তবে কয়েকটি অসমর্থিত সূত্রের দাবি, ওই যাত্রীর বাড়ি তামিননাড়ুর পুদুক্কোট্টাই জেলায়। যদিও তার নাম-পরিচয় জানা যায়নি। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর…

আপডেট সময় ০৯:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬