ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

বিএনপি নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে সাড়ে ৮ ঘন্টা ধরে থানায় আটকের প্রতিবাদে বন্ধ হয়ে যাওয়া শাসনগাছা বাস টার্মিনালে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আবার বাস চলাচল শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে টার্মিনাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যায়।

এর আগে দুপুর ১২টার দিকে নগরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাঁকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা টার্মিনাল অবরোধ করলে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-সিলেটসহ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়।

বিকেল পাঁচটা পর্যন্ত রেজাউল কাইয়ুম কোতোয়ালি থানায় পুলিশ হেফাজতে ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর মুক্তির দাবিতে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা থানার সামনে অবস্থান নিয়ে প্রধান ফটক ঘেরাও করে স্লোগান দেন।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। তবে আটকের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রের দাবি, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাঁকে আটক করা হয়েছে। শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অন্যদিকে স্থানীয় কয়েকজন অটোরিকশাচালক অভিযোগ করেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাগুলোকে শাসনগাছা এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এতে চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

বিকেলে টার্মিনালে গিয়ে দেখা যায়, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বিভিন্ন রুটে বাস ছেড়ে যাচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। তবে অটোরিকশা চলাচল নিয়ে কিছুটা অস্থিরতা রয়েছে।

এশিয়া লাইন পরিবহনের চালক মো. ফয়সাল বলেন, সাড়ে তিনটার পর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এখন সব রুটে গাড়ি যাচ্ছে।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম বলেন, পুলিশ আমাদের জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য সভাপতিকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে বাস টার্মিনাল–সংক্রান্ত কোনো অভিযোগ নেই। শ্রমিকেরা ভালোবেসেই বাস চলাচল বন্ধ করেছিল। আমরা কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখনো তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোক থানার সামনে অবস্থান নিয়েছিল, তাদের শান্ত করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিএনপি নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের

আপডেট সময় ১০:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬