ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ ইসলাম লিফটে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলা নিয়ে কথা-কাটাকাটি, পরে তুমুল মারামারি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ চায় ভারত ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ

জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে পৌর এলাকার ৪নং ওয়ার্ডে এঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন, বাউফল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হিরোন, আব্দুল্লাহ আল ইমরান, মো. সিদ্দিকুর রহমান ও রফিকুল ইসলাম।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা আখতারুজ্জামান খান তিনি তাদের জমির বাটোয়ারা মামলা করে ২০১৯ সালে পটুয়াখালী নিম্ন আদালত থেকে রায় পান। পরবর্তীতে প্রতিবেশী আসলাম গং হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট ২০২২ সালে পুনরায় তাদের (আখতারুজ্জামান) পক্ষে রায় দেয়। তখন অন্য বেঞ্চে আসলাম আবার আবেদন করলে হাইকোর্ট আবারও আখতারুজ্জামানের পক্ষে রায় প্রদান করেন।

এ বিষয়ে আহত সংবাদকর্মী বাউফল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হিরোন বলেন, দুপুরে আমার শ্বশুরের বাসায় শ্যালকের সাথে দেখা করতে যাই। তখন তারা তাদের বাসার সামনে জমিতে কাজ করতেছিল। এসময়ে প্রতিবেশী আসলাম চৌকিদার তাদের উপর অতর্কিত হামলা চালায়। আমি আমার শ্বশুরের ঘরের সামনের দরজার দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার হাতে লাঠি দিয়ে আঘাত করে এবং আমার হিরো গ্ল্যামার গাড়িটি পিটিয়ে ভেঙে ফেলে।

এ বিষয়ে অভিযুক্ত আসলাম চৌকিদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো উপর হামলা চালাইনি। তাঁরা আমাদের উপর হামলা করে এখন আমাদের বিরুদ্ধে বলতেছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে থানায় ডেকেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ ইসলাম

জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৪

আপডেট সময় ০৭:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫