ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বজ্রাঘাতে চার জেলায় মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু‎ জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় এসেছে: ঠাকুরগাঁওয়ে ফখরুল গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই ট্রাম্পের নতুন গোয়েন্দা প্রধান বিল পুল্টে বাংলাদেশি নাবালক ছেলেকে মায়ের কিডনি দানের অনুমতি মাদ্রাজ হাইকোর্টের ইউরোপের বৃহত্তম নৌঘাঁটির কাছে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী, রাতেই কারাগার ত্যাগ ৪৮ ঘণ্টার নীরবতা ভেঙে যা বললেন দীপেন দেওয়ান ‘২৪ ঘণ্টার মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব’ : ইশরাক হোসেন হাদি হত্যাকাণ্ডে নতুন বিতর্ক, বড় ভাই ওমর হাদির বিরুদ্ধে সন্দেহ ফারুক হাসানের

গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই ট্রাম্পের নতুন গোয়েন্দা প্রধান বিল পুল্টে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিজের এক ঘনিষ্ঠ সহযোগীকে নিয়োগ দিয়েছেন। তিনি ট্রাম্পের বিরোধীদের আক্রমণের জন্য পরিচিত ছিলেন। নিয়োগ প্রাপ্ত বিল পুল্টের জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। একই সঙ্গে তিনি আবাসন ও বন্ধকী নীতি তদারকির বর্তমান দায়িত্বও বহাল থাকবেন।

এর ফলে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির (এফএইচএফএ) প্রধান বিল পুল্টে ভারপ্রাপ্ত ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ডিএনআই) প্রধান হলেন। তিনি এই পদে তুলসি গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন। গ্যাবার্ড মে মাসের শেষদিকে পদত্যাগ করেন। তার দায়িত্বকালে ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের খবর সামনে আসে। এ খবর দিয়েছে অনলাইন ডন। ডিএনআই পদধারী ব্যক্তি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগগুলোর প্রধান এবং প্রেসিডেন্টের প্রধান গোয়েন্দা উপদেষ্টা হিসেবে কাজ করেন। আইন অনুযায়ী, এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির জাতীয় নিরাপত্তা বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক, যা পুল্টের নেই। নিয়োগের ঘোষণা দিয়ে নিজস্ব সামাজিক মাধ্যমে ট্রুথ স্যোসালে ট্রাম্প বলেন, বিল পুল্টে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল বিষয় বাজারের নিরাপত্তা ও স্থিতিশীলতা পরিচালনায় গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন।

ট্রাম্প আরও জানান, পুল্টে ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের নেতৃত্বসহ তার বর্তমান আবাসন-সংক্রান্ত দায়িত্বও পালন করবেন। ৩৮ বছর বয়সী বিল পুল্টেকে যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম ট্রাম্পের ‘অ্যাটাক ডগ’ বা রাজনৈতিক আক্রমণের প্রধান মুখ হিসেবে আখ্যায়িত করেছে। তিনি ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে বন্ধকী ঋণের আবেদনে তথ্য জালিয়াতির অভিযোগ তুলেছেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ফ্যানি মের এক অভিযোগ অনুযায়ী পুল্টে জেমস ও অন্যান্য ডেমোক্র্যাট কর্মকর্তার বন্ধকী ঋণ সংক্রান্ত নথিতে প্রবেশ করেছিলেন। লেটিশিয়া জেমসের বিরুদ্ধে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি গত অক্টোবর মাসে অভিযোগ গঠন করলেও এক মাস পর ফেডারেল বিচারক মামলাটি উইদাউট প্রিজুডিস ভিত্তিতে খারিজ করে দেন। ফলে ভবিষ্যতে একই অভিযোগে পুনরায় মামলা করার সুযোগ রয়েছে। অনেকে এই নিয়োগকে প্রতিশোধ নেবার হাতিয়ার হিসেবে উল্ল্যেখ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বজ্রাঘাতে চার জেলায় মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু‎

গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই ট্রাম্পের নতুন গোয়েন্দা প্রধান বিল পুল্টে

আপডেট সময় ১১:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬