ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

তিন সন্তান রেখে মসজিদের ইমামের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে কানাডাপ্রবাসীর এক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার দাবিও করা হয়েছে।

চাটখিল থানা জানিয়েছে, গত ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ অনুযায়ী, স্বামী কানাডায় থাকায় নিশাত আক্তার তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের দাবি, গত ২৭ জুন দুপুরে নিশাত আক্তার তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে চলে যান। অভিযোগে বলা হয়েছে, যাওয়ার সময় তিনি ঘর থেকে প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ এবং একাধিক স্বর্ণালংকার নিয়ে গেছেন।

ঘটনার পর ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের নামে একটি যৌথ হলফনামা পাওয়া গেছে বলেও দাবি পরিবারের। সেখানে উল্লেখ রয়েছে, তারা গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে বিয়ে করেছেন।

এ ঘটনায় নিশাত আক্তার, ইমাম রিয়াজ হোসেন এবং তার বাবা-মাসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে অভিযোগে উত্থাপিত অর্থ, স্বর্ণালংকার এবং বিয়ের দাবিসহ সব বিষয়ই এখনো তদন্তাধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

তিন সন্তান রেখে মসজিদের ইমামের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ

আপডেট সময় ০১:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬