ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী ফাঁস হলো ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় ২১ লাখ ভিউ! বিনিয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগপত্রের শুনানিতে যা হলো, অভিযুক্ত কারা

৩ হাজার ই’য়া’বা’স’হ রাঙামাটিতে গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

রাঙামাটিতে তিন হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হয়েছেন গণ অধিকার পরিষদের এক নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া নেতা জলমনি চাকমা, যিনি গণ অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি। এ সময় তার সঙ্গে থাকা বাবু তঞ্চঙ্গ্যা নামের আরও একজনকেও আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যেই তারা মাদক নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

রাতে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে। পাশাপাশি তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইয়াবার উৎস, সরবরাহের রুট এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা

৩ হাজার ই’য়া’বা’স’হ রাঙামাটিতে গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬