ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, আহত বৃদ্ধ ফিলিস্তিনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর-পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় অন্তত একজন বৃদ্ধ ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক সংহতি আন্দোলনের কয়েকজন কর্মীকেও মরিচের গুঁড়া (পেপার স্প্রে) ছিটিয়ে আক্রমণ করা হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, রামাল্লাহর উত্তর-পূর্বাঞ্চলের আল-বুদুদ এলাকায় নিজেদের কৃষিজমিতে প্রবেশ নিশ্চিত করতে স্থানীয় ফিলিস্তিনি ভূমির মালিক এবং আন্তর্জাতিক সংহতি আন্দোলনের কর্মীরা একটি পদযাত্রা শুরু করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ওই এলাকার কৃষিজমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় জমির মালিকদের নিরাপদে সেখানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

তবে আবু ফালাহ গ্রাম ও তুরমুস আইয়া শহরের মধ্যবর্তী সড়কে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী পদযাত্রাকারীদের ওপর হামলা চালায়। এতে তারা জমির মালিকদের নিজ নিজ কৃষিজমিতে যেতে বাধা দেয়।

হামলার সময় আন্তর্জাতিক সংহতি আন্দোলনের কয়েকজন কর্মীর ওপর পেপার স্প্রে ছিটানো হয়। এ ছাড়া এক বৃদ্ধ ফিলিস্তিনি আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, আহত বৃদ্ধ ফিলিস্তিনি

আপডেট সময় ১০:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬